১৬ নভেম্বর ঈদগড় বাজারের বিভিন্ন পয়েন্টে শ্রমিক কেনা বেচার দৃশ্য চোখে পড়ে। ২/৪ জন, ৫/৬ জন বা কম বেশি গ্রুপে বিভক্ত হয়ে ধানের মৌসুম ভিত্তিক কর্তন কাজে আসেন তারা। বিশেষ করে সোমবার ও শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিক কেনাবেচা হয়ে থাকে এ স্থানে।
রোহিঙ্গা ক্যাম্পের ৭ ও ৮ নং ব্লকের কজন শ্রমিক জানান, বসে বসে সময় কাটাতে পারছিনা। বেকারত্ব ভাল লাগেনা। এবার ধান কর্তন কাজে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। মজুরি কত জানতে চাইলে দৈনিক ৮শ থেকে ৯শত টাকা বলেও জানায়। বাজারে আসা গর্জনিয়ার আবদুল হক নামের আরেক শ্রমিক জানান, স্থানীয়দের কাজে নিয়ে যাই কম সংখ্যক লোকজন। ন্যায্য মজুরি না পেলে ধানকাটা সম্ভব নয়।
সচেতন মহল জানান, চলতি মৌসুমে ধান কর্তনের মাঠ ভিনদেশীয় শ্রমিকের দখলে থাকে। এবছরও তাই হলো। রোহিঙ্গা শ্রমিকের কারনে স্থানীয় শ্রমিক বা কর্মজীবিরা অনেকটা কোনঠাসা। এদের কারনে বহুজন চাষা স্থানীয় শ্রমিকদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।শ্রমিক নিতে আসা শামশুল আলম নামের এক চাষা জানান, ৯শ ও ১ হাজার টাকা দিয়েও শ্রমিক মিলাতে পারিনা। তাই বেশি দামে শ্রমিক নিতে হয়।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩, ০৫ জুমাদাস সানি ১৪৪৮