হাওর অঞ্চলের জীব-বৈচিত্র্য, জীবন-জীবিকা,সাহিত্য ও সংস্কৃতি নিয়ে দিনব্যাপী অনুষ্ঠান
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১:৪৬ পিএম আপডেট: ০৮.১১.২০২৬ ৪:৫৪ পিএম  (ভিজিট : )
হাওর অঞ্চলের জীব-বৈচিত্র্য, জীবন-জীবিকা,সাহিত্য ও সংস্কৃতি নিয়ে দিনব্যাপী অনুষ্ঠান

হাওর অঞ্চলের জীব-বৈচিত্র্য, জীবন-জীবিকা,সাহিত্য ও সংস্কৃতি নিয়ে দিনব্যাপী অনুষ্ঠান

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন জাহাঙ্গীরপুরের ঐতিহ্যবাহী দেওয়ান বাড়ির কর্ণধার দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক কর্তৃক প্রতিষ্ঠিত 'বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্র' এর আয়োজনে মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হয়েছে। মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বড্ডায় নির্মাণাধীন নতুন দেওয়ান বাড়িতে শনিবার (৭নভেম্বর) দুপুর থেকে দিনব্যপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠতা ও সভাপতি দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক।

 সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও লেখক আজহারুল ইসলাম হিরু'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক, কবি তানভীর জাহান চৌধুরী। অতিথিদের মাঝে বক্তব্য রাখেন লেখক, লোকসাহিত্য গবেষক,পালা-নাট্যকার রাখাল বিশ্বাস,সংগঠনটির সহ সভাপতি ও তহুরা আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক,আনোয়ারা জেবুন্নাহার,কেন্দুয়া চর্চা সাহিত্য আড্ডার প্রধান উপদেষ্টা গীতিকার রফিকুল হাসান ভান্ডারী,বেতার ও টিভি শিল্পী,অভিনেতা জহুরুল আলম ভূঁইয়া স্বপন, কবি ও প্রবীন সাংবাদিক হারেছ উদ্দিন ফকির, বীর মুক্তিযোদ্ধা ও লেখক ওয়ারেসুজ্জামান খান,চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারি ছড়াকার রহমান জীবন, কবি মাহবুবা খান দীপান্বিতা, লেখক তালুকদার সারোয়ার জাহান আরেফিন, লেখক আব্দুল লতিফ,কবি ও শিক্ষক অমিত দত্ত দিলু,সাংবাদিক মোজাম্মেল হক তুহিন,আলী আজগর,কবি মশিউর আলম প্রমুখ।

বক্তারা হাওর পাড়ের জীববৈচিত্র,জীবন যাপন,কৃষিকর্ম,সাহিত্য-সংস্কৃতিসহ আপন আলয় ভাস্কর উকিল মুন্সি, শাহ আব্দুল করিম,রাধারমণ দত্ত,হাসন রাজা,বাউল রশিদ উদ্দিন, জালাল উদ্দিন খাঁ,দীন শরৎ, কবি নির্মলেন্দু গুণ,হেলাল হাফিজ,চন্দ্রকুমার দে,যতীন সরকারসহ বিভিন্ন গুণীজনদের বিষয় তুলে ধরে আলোচনা করেন। এসময় তারা 'হাওর অঞ্চল সাংস্কৃতিক চর্চা কেন্দ্র' স্থাপনের জন্য সরকারের কাছে দাবী জানান। আলোচনার পর যাদু প্রদর্শন,কবিতা আবৃতি,নৃত্য, একক অভিনয় ও সঙ্গীত পরিবেশন করা হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩, ২৬ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝