৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়: ফজলুল হক মিলন, এমপি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:১৭ পিএম  (ভিজিট : )
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়: ফজলুল হক মিলন, এমপি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়: ফজলুল হক মিলন, এমপি

তাজাখবর২৪.কম,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী সকল নেতাকর্মীকে স্মরণ করছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল শিক্ষা হলো—জাতীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করা। 

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়: ফজলুল হক মিলন, এমপি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়: ফজলুল হক মিলন, এমপি

আমরা বিশ্বাস করি, জনগণের প্রত্যাশা পূরণে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালিপূর্ব আলৈাচনা সভায় সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এসব বলেন।  শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলনের নেতৃত্বে র‌্যালিতে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রিয়াজুল হান্নান এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু অগ্রভাগে ছিলেন।

সংসদ সদস্য ফজলুল হক মিলন আরোও বলেন, গাজীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, বিএনপি আজও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। আমি দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই, ব্যক্তিস্বার্থ ও ভেদাভেদ ভুলে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আসুন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।এ সময় গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে র‌্যালিতে যোগ দেন। র‌্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ র‌্যালির মধ্য দিয়ে গাজীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় ঐক্য, সংহতি ও সাংগঠনিক শক্তির প্রকাশ ঘটান।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩, ২৪ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝