গাজীপুরে গাড়ি ভাঙচুর, ১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:০৬ এএম আপডেট: ০৪.১১.২০২৬ ১১:৪৬ এএম  (ভিজিট : )
গাজীপুরে গাড়ি ভাঙচুর, ১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে গাড়ি ভাঙচুর, ১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

তাজাখবর২৪.কম,  সৈয়দা রোকসানা পারভীন রুবি,৷গাজীপুর: গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। এসময় বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় শ্রমিকরা। পুলিশ টিয়ারশেল ছুঁড়ে ও ধাওয়া দিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে প্রায় ১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেল তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে শ্রমিকরা। পুলিশও ইটপাটকেলের জবাবে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এবিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই পরিস্থিতি ভালো ছিল, স্বাভাবিক ছিল। সাড়ে ৯টার দিকে গাছা থানা এলাকায় ২ থেকে ৪ হাজার শ্রমিক রাস্তায় এসেছিল। এসময় শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে তাদের টিয়াল শেল ছুঁড়ে সরিয়ে দেয়া হয়েছে।তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুরের দিকে শ্রমিকরা এসেছিল তাদেরও সরিয়ে দেয়া হয়েছে। সালনা, রাজেন্দ্রপুর, শফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় পরিস্থিতি ভালো আছে। কাশিমপুরের দিকে একটু উত্তেজনা আছে, আমরাও সতর্ক অবস্থানে আছি।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝