ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:২৪ এএম  (ভিজিট : )
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

তাজাখবর২৪.কম,ঢাকা: রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।শুক্রবার (২৩ অক্টোবর) হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ ভূমিমন্ত্রীর পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে জ্যেষ্ঠ এ রাজনৈতিক নেতার শয্যাপাশে কিছু সময় কাটান। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসা ও শারীরিক অগ্রগতির বিশদ বিবরণ নেন। পাশাপাশি মিজানুর রহমান মিনুর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।এর আগে, গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে এবং রক্তশূন্যতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেওয়ার পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝