পান রপ্তানি নিয়ে ‘সুখবর’
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:৫৯ এএম  (ভিজিট : )
ঝুড়িতে বিক্রির জন্য রাখা পান।

ঝুড়িতে বিক্রির জন্য রাখা পান।

তাজাখবর২৪.কম,অর্থ-বাণিজ্য ডেস্ক: পান রপ্তানি-সংক্রান্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।রোববার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।এর মাধ্যমে পান রপ্তানির আইনগত বাধা দূর হলো বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস।বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ গত ৬ আগস্ট ‘সমিতির প্রত্যয়নপত্র ব্যতীত বাংলাদেশ থেকে পান রপ্তানি করা যাবে না’ বলে আদেশ দেন। এর ফলে পান রপ্তানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের একটি শর্ত আবশ্যিকভাবে কার্যকর হয়।হাইকোর্ট বিভাগের গত ৬ আগস্টের ওই আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে রাষ্ট্রের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করে।

সেই আবেদনের শুনানি শেষে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। আর এই আদেশের মাধ্যমে পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের শর্তের কার্যকারিতা আপাতত স্থগিত হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহায়তা করেন মন্ত্রণালয়ের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। অপরদিকে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ফয়সাল মোহাম্মদ ফায়েজী।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২৩ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝