কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক দল কাবাডি সেমি ফাইনালে
মো: আলামিন দেওয়ান, তাজাখবর২৪.কম,কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুর কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে কাবাডি প্রতিযোগিতায় দুর্দান্ত জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গাজীপুরস্থ শহীদ বরকত স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলায় কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক দল মুখোমুখি হয় গাজীপুর সদর থানা কমিউনিটি পুলিশের দলের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় গাজীপুর সদরকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে কালীগঞ্জের দলটি।
উত্তেজনাপূর্ণ খেলায় কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক দল গাজীপুর সদর থানা jকমিউনিটি পুলিশের দলকে পরাজিত করে। এ জয়ের মধ্য দিয়ে দলটি প্রতিযোগিতার সেমিফাইনালে উত্তীর্ণ হয়।খেলায় কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আমিরুল ইসলাম। দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন নাদিমুল ইসলাম। জয়ের পর কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
জয়ের পর কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের প্রধান উপদেষ্টা গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন, কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু।তারা আশা প্রকাশ করেন, প্রতিযোগিতার পরবর্তী ধাপেও কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩, ১৪ রবউিস সানি ১৪৪৮