বিশেষ জার্সিতে মেসির বিদায়
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ পিএম  (ভিজিট : )
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার আগে লিওনেল মেসিকে ঘিরে প্রস্তুত হচ্ছে বিশেষ আয়োজন। বেনিনের বিপক্ষে আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বিদায়ী ম্যাচে মেসি পরবেন আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া থাকা বিশেষ স্মারক জার্সি।সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন জার্সিটির প্রথম ঝলক নিজেই প্রকাশ করেছেন মেসি। পুরোনো জার্সির জায়গায় নতুন জার্সি তুলে রাখার ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন, ‘শেষ ম্যাচ। আজীবনের জন্য একটি জার্সি।’ এরপর জার্সিটির বিস্তারিত নকশা প্রকাশ করে অ্যাডিডাস।

চিরচেনা আকাশি ও সাদা রঙের পাশাপাশি বিদায়ী জার্সিতে রাখা হয়েছে সোনালি আবহ। কলার ও হাতায় রয়েছে সোনালি নকশা। পেছনে সোনালি অক্ষরে লেখা থাকবে মেসির নাম এবং বিখ্যাত ১০ নম্বর।জার্সিটির অন্যতম আকর্ষণ ‘সান অব মে’ আর্জেন্টিনার জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক। মেসির নাম ও ১০ নম্বরকে ঘিরে রাখা হয়েছে সূর্যের রশ্মির নকশা। ফলে জার্সিটিকে শুধু ম্যাচের পোশাক নয়, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মারক হিসেবেও তুলে ধরা হয়েছে।জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্তের পর মেসির শেষ ম্যাচকে ঘিরে বিশেষ আয়োজনের উদ্যোগ নেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়া হয়েছে বেনিনকে।

বিশেষ জার্সিতে মেসির বিদায়
মেসিকে শেষবার আর্জেন্টিনার জার্সিতে দেখতে সমর্থকদের আগ্রহের চিত্রও স্পষ্ট হয়েছে টিকিট বিক্রিতে। ২৪ সেপ্টেম্বর টিকিট বিক্রি শুরুর দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে মনুমেন্তাল স্টেডিয়ামের সব টিকিট শেষ হয়ে যায় বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। প্রায় ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে তাই মেসির বিদায়ী রাত হতে যাচ্ছে দর্শকে পরিপূর্ণ।

২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় মেসির। এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। এই সময়ে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপের মতো বড় শিরোপা জিতেছেন তিনি।২০২১ সালে কোপা আমেরিকা দিয়ে আর্জেন্টিনার হয়ে প্রথম বড় আন্তর্জাতিক শিরোপার স্বাদ পান মেসি। পরের বছর জেতেন ফিনালিসিমা ও বিশ্বকাপ। ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার ট্রফি ওঠে তার হাতে।আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে মেসির গোল ১২৫টি। শেষ ম্যাচে সেই সংখ্যাকে আরও সমৃদ্ধ করার সুযোগ থাকছে তার সামনে। তবে গোল হোক বা না হোক, ৬ অক্টোবরের রাতটি যে আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে বিশেষ হয়ে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩,  ১৪ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝