আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম  (ভিজিট : )
তাসকিন আহমেদ।

তাসকিন আহমেদ।

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বিষয়টি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।এপিএলের প্রথম আসরের জন্য খেলোয়াড় নিবন্ধনের প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টে অংশ নিতে এক হাজারেরও বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পাঁচ শতাধিক বিদেশি ক্রিকেটার রয়েছেন।আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এপিএলের খেলোয়াড় ড্রাফট। সেখানেই তাসকিন কোন দলের হয়ে খেলবেন, তা চূড়ান্ত হবে।

তাসকিনের নিবন্ধনের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এপিএল কর্তৃপক্ষ লিখেছে, ‘অপেক্ষার অবসান হলো। তাসকিন আহমেদ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের জন্য নাম নিবন্ধন করেছেন। আপনি তাকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান?’এপিএলের প্রথম আসরে তাসকিনের অংশগ্রহণ চূড়ান্ত হলে এটি হবে বাংলাদেশের এই পেসারের জন্য আরেকটি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩,  ১১ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝