কানাডার লেক ওন্টারিওর নাম বদলে যে নাম রাখলেন ট্রাম্প
তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: কানাডা এবং ওন্টারিও প্রদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ তীব্র রূপ নেওয়ার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেক ওন্টারিওর নাম বদলে লেক আমেরিকা রাখার ঘোষণা দিয়েছেন।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওভাল অফিসে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করার আগে ট্রাম্প ঘোষণা করেন, আমরা অবিলম্বেই লেক ওন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা রাখছি।এই নির্বাহী আদেশের ফলে মার্কিন সরকারি মানচিত্র, চুক্তি, নথিপত্র এবং যোগাযোগ মাধ্যমে নতুন নামটি ব্যবহারে বাধ্যবাধকতা তৈরি হয়েছে।ট্রাম্পের এই সিদ্ধান্তের পর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তাদের সরকারি তথ্যব্যবস্থায় লেকের নাম পরিবর্তন করার বিষয়টি নিশ্চিত করেছে।গত সপ্তাহে ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে বাণিজ্যিক আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র প্রায় ২ হাজার কোটি ডলার সমমূল্যের কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক আরোপ করে। এর জবাবে বাকযুদ্ধ চরম আকার ধারণ করে।সোমবার ট্রাম্প ২০২৭ সালের জানুয়ারি থেকে কানাডিয়ান গাড়ি, যন্ত্রাংশ ও ইস্পাতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার হুমকি দেন এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অসাধু আচরণের জন্য অভিযুক্ত করে বলেন যে কানাডাকে আর একটি অঙ্গরাজ্যের মতো বিবেচনা করা হবে না।
কানাডা এবং ওন্টারিও প্রদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ তীব্র রূপ নেওয়ার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেক ওন্টারিওর নাম বদলে লেক আমেরিকা রাখার ঘোষণা দিয়েছেন।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওভাল অফিসে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করার আগে ট্রাম্প ঘোষণা করেন, আমরা অবিলম্বেই লেক ওন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা রাখছি।এই নির্বাহী আদেশের ফলে মার্কিন সরকারি মানচিত্র, চুক্তি, নথিপত্র এবং যোগাযোগ মাধ্যমে নতুন নামটি ব্যবহারে বাধ্যবাধকতা তৈরি হয়েছে।ট্রাম্পের এই সিদ্ধান্তের পর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তাদের সরকারি তথ্যব্যবস্থায় লেকের নাম পরিবর্তন করার বিষয়টি নিশ্চিত করেছে।গত সপ্তাহে ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে বাণিজ্যিক আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র প্রায় ২ হাজার কোটি ডলার সমমূল্যের কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক আরোপ করে। এর জবাবে বাকযুদ্ধ চরম আকার ধারণ করে।সোমবার ট্রাম্প ২০২৭ সালের জানুয়ারি থেকে কানাডিয়ান গাড়ি, যন্ত্রাংশ ও ইস্পাতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার হুমকি দেন এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অসাধু আচরণের জন্য অভিযুক্ত করে বলেন যে কানাডাকে আর একটি অঙ্গরাজ্যের মতো বিবেচনা করা হবে না।ওন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড যুক্তরাষ্ট্রের তেল, পটাশ ও ইউরেনিয়াম রফতানি বন্ধ করা বা দাম বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ রফতানি বন্ধের হুমকি দেন। ট্রাম্প সামাজিক মাধ্যমে এই কর্মকর্তাদের দমনের কথা বললে ফোর্ড ট্রাম্পকে সরাসরি অশ্রাব্য ভাষায় আক্রমণ করে কথা বলেন।
মঙ্গলবার অটোয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৭.৬ বিলিয়ন কানাডিয়ান ডলারের সমপরিমাণ মার্কিন পণ্যে শতভাগ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আন্তর্জাতিক পরিমণ্ডলে ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে স্পষ্ট জানান যে, কানাডিয়ানরা এই জলাশয়ের ঐতিহাসিক নাম লেক ওন্টারিও ব্যবহার চালিয়ে যাবে। তিনি স্মরণ করিয়ে দেন ওন্টারিও নামটি উভয় দেশের ইতিহাস থেকেও প্রাচীন একটি আদিবাসী শব্দ।একইভাবে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল নিশ্চিত করেছেন যে তার রাজ্য এই নতুন নাম গ্রহণ করবে না।যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সংস্থা বা কানাডাকে এই নাম মানতে বাধ্য করতে না পারলেও দেশটির অভ্যন্তরীণ সরকারি দপ্তরে নিজের সিদ্ধান্ত কার্যকর করতে পারে। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প একইভাবে মেক্সিকো উপসাগর-এর নাম পরিবর্তন করে সরকারি উদ্দেশ্যে আমেরিকা উপসাগর রাখার আদেশ দিয়েছিলেন।বৃহস্পতিবার ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে ভবিষ্যতে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়েও তিনি সিদ্ধান্ত নিতে পারেন।
সূত্র: আরটি
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩, ১৪ রবিউল আউয়াল ১৪৪৮