নেপালে সুড়ঙ্গে আটকা পড়া শ্রমিকদের বাঁচাতে পাম্প করা হচ্ছে বাতাস
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৯:৪১ পিএম আপডেট: ৩০.০৮.২০২৬ ১০:০২ পিএম  (ভিজিট : )
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক:প্রিয়জনের খোঁজে নির্ঘুম প্রহর গুনছেন স্বজনরা। টানা কয়েক দিন ধরে একটুও ঘুমাতে পারেননি এক তরুণ। তার ভাই কাজ করতেন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পে। রয়টার্সকে ওই তরুণ জানান, তার মতো আরও অনেক পরিবার এখন এমন চরম যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে।নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে নিখোঁজ হওয়া ২ হাজার ৫০২ জনের মধ্যে শত শত মানুষ জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী। বর্তমানে উদ্ধার অভিযানের বড় একটি অংশ টানেলের ভেতর আটকে পড়া এসব শ্রমিকদের কাছে পৌঁছানোর ওপর জোর দিয়েছে। বিশেষ করে ত্রিশূলী-৩এ (Trishuli-3A) সাইটে জোরকদমে এই কাজ চলছে।

 ফেসবুকে দেওয়া এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং জানিয়েছেন, উদ্ধারকারীরা টানেলের একেবারে শীর্ষ বা ‘ক্রাউন’ অংশে পৌঁছাতে সক্ষম হয়েছেন। সেখানে একটি ছোট ছিদ্র দিয়ে ভেতরে বাতাস পাম্প করা হচ্ছে। তিনি আরও জানান, এখন খোঁড়াখুঁড়ি করে ভেতরে একটি উদ্ধারকারী দল পাঠানো হবে। তবে গতকাল আলাদা এক বার্তায় জ্বালানি মন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠা জানান, আটকে পড়াদের সঙ্গে এখনো কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।এদিকে বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা বেশ কঠিন হয়ে পড়েছে। নদীর পানির প্রবাহ বেড়ে যাওয়ায় এই অভিযান সাময়িকভাবে স্থগিত করতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জ্বালানি মন্ত্রী। তবে এই কঠিন পরিস্থিতিতে টানেলের ভেতরের কার্যক্রমে সহায়তা করতে ভারত ও চীন থেকে বিশেষজ্ঞরা এরই মধ্যে নেপালে এসেছেন।  

তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩, ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝