১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে
মোহাম্মদ আবদুল ওহাব তাজাখবর২৪.কম,পাংশা : আসন্ন ১ নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (২৮ আগষ্ট) রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের মহিশবাতান এলাকার বাজারসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় ও গণসংযোগ করেন পাংশা উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল ওহাব।এ সময় তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং সুখে-দুঃখে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।এসময় তিনি বলেন, জনগণের কাছে পৌঁছে তাদের কথা শোনা এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে অব্যাহত রয়েছে আমার নির্বাচনী প্রচারণা।মানুষের ভালোবাসা ও সমর্থনই এগিয়ে যাওয়ার প্রেরণা—এমন প্রত্যয় নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন মোহাম্মদ আবদুল ওহাব।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩, ১৪ রবিউল আউয়াল ১৪৪৮