বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে। জানানো হয়, শিলমন্দি এলাকার জিপিএস ভবনের তৃতীয় তলায় ওঠার সময় লিফটের ভেতরে মজিবুর রহমান আটকা পড়েছেন।খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিচতলা থেকে লিফটে করে তৃতীয় তলায় ওঠার সময় হঠাৎ লিফটটি বিকল হয়ে আটকে যায়। এতে ভেতরে থাকা মজিবুর রহমান আতঙ্কিত হয়ে পড়েন।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল স্পেডার যন্ত্রের সহায়তায় লিফটের দরজা খুলে তাকে নিরাপদে বের করে আনে। দীর্ঘ সময় লিফটে আটকে থাকলেও তিনি শারীরিকভাবে অক্ষত ছিলেন।মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মজিবুর রহমানকে নিরাপদে উদ্ধার করা হয়।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩, ১৪ রবিউল আউয়াল ১৪৪৮