গোবিন্দগঞ্জে কলাবাগান থেকে স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৮:৪৩ পিএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জে কলাবাগান থেকে স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে কলাবাগান থেকে স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা): গোবিন্দগঞ্জে কলাবাগান থেকে আবু সালেম নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত ম'রদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।আজ শুক্রবার দুপুরে উপজেলার  সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, কলাবাগানের একটি গাছের সঙ্গে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম*র*দেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করেন গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহজাহান। তিনি ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করেন।এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, স্কুলশিক্ষক আবু সালেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।এলাকাবাসীর ধারনা তাকে তাকে শ্বাসরুদ্ধকরে হত্যা করে ম'রদেহ গাছের সাথে ঝুলে রেখেছে দু'বৃর্ত্তরা। আবু সালেমের মৃত্যুতে তার সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩, ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝