পাংশায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া, সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:৩০ পিএম  (ভিজিট : )
পাংশায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া, সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পাংশায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া, সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম, পাংশা : রাজবাড়ীর পাংশায় নিহত জামিন বিশ্বাস ও জজ আলী বিশ্বাসের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ও স্থানীয় সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পাট্টা ইউনিয়নের বিএমডি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সুধী সমাজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়ার সভায় সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এসময় বক্তারা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত বিরোধ কিংবা মতভেদের কারণে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ডসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। কোনো ঘটনার জেরে উত্তেজিত হয়ে প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়ালে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

বক্তারা আরও বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ধৈর্য ও সংযমের পরিচয় দিতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তারা। হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। অপরাধী যেই হোক না কেন, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে সভায় জানানো হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর-রশিদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম।সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ এবং পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা সহ শেষে নিহত জামিন বিশ্বাস ও জজ আলী বিশ্বাসের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নেছার উদ্দিন।এসময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩, ১২ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝