এবার এসিসির বড় দায়িত্বে তামিম ইকবাল
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২:২২ পিএম  (ভিজিট : )
এবার এসিসির বড় দায়িত্বে তামিম ইকবাল

এবার এসিসির বড় দায়িত্বে তামিম ইকবাল

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় এশিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নেওয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালকে দেওয়া হয়েছে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। 

বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এসিসির কোনো সভায় অংশ নেন তামিম। প্রথম অংশগ্রহণেই এশিয়ান ক্রিকেটের গুরুত্বপূর্ণ একটি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তিনি। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে এশিয়ার ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

সভায় এসিসির নেতৃত্ব কাঠামোতেও আনা হয়েছে পরিবর্তন। এতদিন সংস্থাটির সভাপতি পদে এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে পালাক্রমে দায়িত্ব পরিবর্তন হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এই তালিকায় যুক্ত হচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও। ফলে আগামী দিনে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নেতৃত্বে দেখা যাবে আফগানিস্তানকেও।এদিকে, সবার সম্মতিতে এসিসির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি। পাশাপাশি ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের জন্য কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে নতুন নির্বাহী বোর্ডের সদস্যও নির্বাচিত করা হয়েছে।

এশিয়ার ক্রিকেটের ঐক্য ও ভবিষ্যৎ নিয়ে এসিসি সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি বলেন, এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে এক সুতোয় বাঁধার মাধ্যম। তার মতে, সভায় নেওয়া সিদ্ধান্তগুলো ভবিষ্যতে এশিয়ার ক্রিকেটকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।তামিম ইকবালের নতুন এই দায়িত্ব বাংলাদেশের ক্রিকেটের জন্যও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এশিয়ান ক্রিকেটের উন্নয়নমূলক কার্যক্রমে এবার সরাসরি নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের অন্যতম সফল সাবেক অধিনায়ক।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩, ১০ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝