আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৫০ এএম  (ভিজিট : )
আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা

আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে ২০২৬-২৭ মৌসুমের প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার (১৯ আগস্ট) ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ঐতিহ্যবাহী জুয়ান গাম্প্যার ট্রফির ম্যাচে সৌদি আরবের ক্লাব আল আহলিকে ২-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে কাতালানরা। ২৯তম মিনিটে তরুণ স্ট্রাইকার হামজা আব্দেলকারিমের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক থেকে আসা সতীর্থের পাস ছয় গজ বক্সে পেয়ে ঠান্ডা মাথার শটে বল জালে পাঠান মিশরীয় এই ফরোয়ার্ড।গত জানুয়ারিতে আল আহলি থেকেই ধারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন হামজা। ক্লাবটির যুব দলের হয়ে ১১ ম্যাচে ৬ গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। পরে চুক্তির শর্ত কাজে লাগিয়ে ১৮ বছর বয়সী এই তারকাকে স্থায়ীভাবে দলে ভেড়ায় কাতালান ক্লাবটি।সাবেক দলের বিপক্ষে গোল করলেও উল্লাসে মাতেননি হামজা আব্দেলকারিম। বরং হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন এই তরুণ ফরোয়ার্ড।

প্রথমার্ধের শেষদিকে ডি-বক্সে রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।বিরতির পর কিছুটা আক্রমণাত্মক হয়ে মাঠে নামে আল আহলি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পাল্টা আক্রমণ থেকে মিশরীয় উইঙ্গার জিজো দুর্দান্ত এক গোল করে ব্যবধান কমান। ফলে ম্যাচে ফেরার আশা জাগলেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি সৌদি ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে পুরো একাদশে পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। এতে কাতালানদের খেলায় কিছুটা গতি কমে যায়। ম্যাচের শেষ দিকে নিউক্যাসল ইউনাইটেড থেকে নতুন যোগ দেওয়া ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন ডি-বক্সে ফাউলের শিকার হলে আরও একটি পেনাল্টি পায় বার্সেলোনা। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা এবং নিজেদের ঐতিহ্যবাহী জুয়ান গাম্প্যার ট্রফি ঘরে তোলে।আগামী রোববার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লা লিগা মৌসুমে নিজেদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে হান্সি ফ্লিকের শিষ্যরা।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩, ০৬ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝