নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:০৮ এএম  (ভিজিট : )
নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তাজাখবর২৪.কম,ঢাকা: বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (২৩ আগস্ট) সকালে বিমানবাহিনী সদর দফতরে এই পর্ষদের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠান শেষে সরকারপ্রধান বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন।এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে দিকনির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ পেশাদারিত্ব ও যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করার কথা জানিয়ে তিনি সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩, ০৯ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝