ট্রাম্পের পক্ষে একদিনেই ১৫০ পোস্ট, ঘনিষ্ঠ সহযোগীকে ঘিরে নতুন বিতর্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:১০ এএম  (ভিজিট : )
ট্রাম্পের পক্ষে একদিনেই ১৫০ পোস্ট, ঘনিষ্ঠ সহযোগীকে ঘিরে নতুন বিতর্ক

ট্রাম্পের পক্ষে একদিনেই ১৫০ পোস্ট, ঘনিষ্ঠ সহযোগীকে ঘিরে নতুন বিতর্ক

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের ২০২১ সালের ৬ জানুয়ারির পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই দিন ট্রাম্পের প্রতি প্রকাশ্যে তার প্রবল সমর্থনের নানা নিদর্শন পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।সিএনএনের পর্যালোচনা অনুযায়ী, ২০২১ সালের ৬ জানুয়ারি হার্প এক দিনে ১৫০টির বেশি বার্তা প্রকাশ করেছিলেন। তৎকালীন এসব বার্তায় তিনি রিপাবলিকানদের ট্রাম্পের পক্ষে লড়াই করার আহ্বান জানান এবং ২০২০ সালের নির্বাচনে কারচুপির ট্রাম্পের অভিযোগও সমর্থন করেন।ওই সময় হার্পের বয়স ছিল ২৯ বছর। তিনি ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কের উপস্থাপক ছিলেন এবং নিজের পরিচয়ে ট্রাম্পের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে উল্লেখ করেছিলেন।

ট্রাম্পের পক্ষে সরব ছিলেন হার্প
সিএনএনের পর্যালোচনায় দেখা যায়, ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকদের ‘দেশপ্রেমিক’ হিসেবে উল্লেখ করেছিলেন হার্প। ট্রাম্পের ভাষণের সময় তিনি একাধিকবার তার পক্ষে লড়াই করার আহ্বান জানান। একই সঙ্গে ট্রাম্পের বক্তব্য সরাসরি অনুসরণ করে বিভিন্ন বার্তাও প্রকাশ করেন।ট্রাম্পের মিত্র রুডি জুলিয়ানির একটি বক্তব্যও তিনি প্রচার করেছিলেন। জুলিয়ানি ওই দিন ‘যুদ্ধের মাধ্যমে বিচার’ করার কথা বলেছিলেন। পরে তার আইনজীবীরা দাবি করেন, বক্তব্যটি ছিল অতিরঞ্জিত এবং সহিংসতার আহ্বান ছিল না।ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পরও হার্প বিভিন্ন বার্তা প্রকাশ করতে থাকেন। তিনি হামলাকারীদের ট্রাম্পের সমর্থক নয় বলে দাবি করেন এবং হামলাকারীদের মধ্যে অ্যান্টিফা সদস্যরা ঢুকে পড়েছিল—এমন ভিত্তিহীন দাবিও ছড়িয়ে দেন। পরে অবশ্য তিনি ট্রাম্পের হামলাকারীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বানও প্রচার করেন।

ট্রাম্পের প্রতি আনুগত্যের বার্তা
কংগ্রেসে ২০২০ সালের নির্বাচনের ফল অনুমোদনের প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার পরও হার্প ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের বিভিন্ন বক্তব্য প্রচার করেন। নির্বাচনের ফল নিয়ে আপত্তি জানানো কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতার প্রশংসাও করেন তিনি।পরদিন ট্রাম্প নতুন প্রশাসন ক্ষমতায় আসবে বলে প্রকাশ্যে স্বীকার করার পরও হার্প তার বার্তা প্রচার করেন। এর কিছুক্ষণ পর নিজের পক্ষ থেকে ট্রাম্পের প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করেন তিনি।সিএনএনের পর্যালোচনা বলছে, ট্রাম্পের নির্বাচনে পরাজয় না মানার বক্তব্যের প্রতি হার্পের সমর্থন ৬ জানুয়ারির আগেও প্রকাশ্যে দেখা গেছে। ২০২০ সালের নির্বাচনের পর তিনি জো বাইডেনের জয়কে ‘অভ্যুত্থান’ হিসেবে আখ্যা দিয়েছিলেন এবং ৬ জানুয়ারিকে সামনে রেখে সমর্থকদের ট্রাম্পের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

দ্বিতীয় মেয়াদেও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী
নাটালি হার্প বর্তমানে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একজন ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন। এতদিন অনেকটা আড়ালে থাকলেও সম্প্রতি ডেমোক্র্যাট সিনেটর জন অসফ ট্রাম্পকে আক্রমণ করে দেওয়া এক বক্তব্যে হার্পের নাম উল্লেখ করেন।এরপর ট্রাম্পের প্রতি হার্পের আনুগত্য প্রকাশ করা পুরোনো কিছু চিঠিও প্রকাশ্যে আসে। সিএনএনের পর্যালোচনায় দেখা গেছে, ট্রাম্পের প্রতি তার প্রকাশ্য সমর্থনের ইতিহাস অন্তত ২০১৬ সাল থেকে। এমনকি ২০১৯ সালে ট্রাম্পের অভিশংসনের সময়ও তিনি বাইবেলের উদ্ধৃতি দিয়ে তার পক্ষে অবস্থান নিয়েছিলেন।হার্পের এসব পুরোনো বার্তা নিয়ে মন্তব্য জানতে সিএনএন তার সঙ্গে যোগাযোগ করলেও তিনি এবং হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।সূত্র: সিএনএন

তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩, ০৯ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝