তাজাখবর২৪.কম,ডেস্ক নিউজ: বর্ষার স্যাঁতসেঁতে ও আর্দ্র আবহাওয়ায় জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথার সমস্যা বেড়ে যায়। এ সময় শরীর দুর্বল হয়ে পড়তে পারে। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি তিন ধরনের পানীয় শরীরকে আরাম দিতে পারে এবং জ্বর ও অন্যান্য উপসর্গের তীব্রতা কমাতে সহায়তা করতে পারে।জেনে নিন কীভাবে তৈরি করবেন এই তিন পানীয়।
সকালে খালি পেটে তুলসী-আমলকির পানীয়
দিনের শুরুতে এই পানীয়টি খেতে পারেন। তৈরি করতে লাগবে—
১. ৪ থেকে ৬টি তুলসীপাতা
২. চাইলে সামান্য পুদিনাপাতা
৩. অর্ধেক আমলকি অথবা এক চা-চামচ লেবুর রস
৪. এক টুকরো আদা অথবা সামান্য কাঁচা হলুদ
৫. এক চিমটি বিটনুন
৬. দেড় কাপ পানি অথবা ডাবের পানি
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে বেটে নিন। এরপর ছেঁকে পান করতে পারেন।লিঙ্গ বড় করতে ফিলার, ঝুঁকি জেনেও কেন ছুটছেন পুরুষেরা
সন্ধ্যায় হলুদ-দুধের পানীয়
সন্ধ্যায় শরীরকে আরাম দিতে তৈরি করতে পারেন গরম দুধের এই পানীয়।প্রথমে কাঁচা হলুদ কুচি করে নিন। এরপর এক গ্লাস গরম দুধে হলুদ মিশিয়ে দিন। এর সঙ্গে এক চিমটি দারুচিনির গুঁড়া ও এক চিমটি গোলমরিচ যোগ করুন।
গলাব্যথায় আদা-হলুদের বরফকুচি
এই পানীয় দিনে দুই থেকে তিনবার পান করা যেতে পারে। আদা, কাঁচা হলুদ ও গোলমরিচ একসঙ্গে বেটে রস তৈরি করুন।এরপর সেই রস বরফ তৈরির পাত্রে রেখে জমিয়ে নিন। গলাব্যথা হলে একটি বরফকুচি কাপে নিয়ে তার ওপর ফুটানো গরম পানি ঢেলে দিন। কিছুটা ঠান্ডা হলে ধীরে ধীরে পান করুন।বর্ষায় জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথার সময় এই তিন পানীয় শরীরকে আরাম দিতে পারে বলে পরামর্শ দেওয়া হয়েছে। তবে জ্বর বা অন্য কোনো উপসর্গ দীর্ঘস্থায়ী বা গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩, ০৫ রবিউল আউয়াল ১৪৪৮