যশোরে পানিতে ডুবে তিন স্কুল ছাত্রীর মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:১০ পিএম  (ভিজিট : )
যশোরে পানিতে ডুবে তিন স্কুল ছাত্রীর মৃত্যু

যশোরে পানিতে ডুবে তিন স্কুল ছাত্রীর মৃত্যু

তাজাখবর২৪.কম,যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলা জামদিয়া গ্রামের দক্ষিণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে স্কুল ছাত্রী লামিয়া (১৩) ও সুলতানা (১০) নামের আপন দুই বোনের পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে। এ সময় একই ঘটনায়  প্রতিবেশী ফাহিমা(৯) নামের আরো এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়। নিহত লামিয়া ও সুলতানা বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের দক্ষিণপাড়া নিসার আলীর মেয়ে। আর নিহত ফাহিমা একই এলাকার আশিকের মেয়ে। লামিয়া স্থানীয় জামদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে  ষষ্ঠ শ্রেণির ছাত্রী  ও সুলতানা জামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়  চতুর্থ শ্রেণীর ছাত্রী। আর নিহত ফাহিমাও জামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার(১৪ আগস্ট)  স্কুল বন্ধ থাকায় নিহত লামিয়া ও তার ছোট বোন সুলতানা ও প্রতিবেশী  ফাহিমা দুপুর ১২ টার দিকে পার্শ্ববর্তী ইকরাম মোল্লা পুকুরে গোসল করতে যায়।এসময় অসাবধানতাবশত  সেইখানে পানিতে ডুবে তিনজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে  অনেক খোঁজাখুঁজির পর তাদের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ঘটনা সত্যতা নিশ্চিত করে বাঘারপাড়া থানার ওসি মোঃ শাহজালাল আলম বলেন এ ঘটনায় থানা একটি অপমৃত্য মামলা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩, ৩০ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝