বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২:২৬ পিএম  (ভিজিট : )
ফাইল ছবি

ফাইল ছবি

তাজাখবর২৪.কম,অর্থ-বাণিজ্য ডেস্ক: আন্তর্জাতিক বাজারে গত ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় দরপতন ঘটেছে সোনার।বাজার বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু সামরিক সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। এর ফলে, বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও আরও জোরালো হয়েছে। আর এই দ্বিমুখী সংকটের প্রভাবেই বিশ্ববাজারে বড় ধরনের পতন ঘটেছে সোনার দামে।শুক্রবার (১৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। 

এদিন গ্রিনিচ মান সময় ৪টা ৫৫ মিনিটে স্পট গোল্ডের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯৮০ দশমিক ৬৪ ডলারে দাঁড়ায়। তবে, দিনের শুরুতে এটি ১ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এছাড়া, আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮৪ দশমিক ১০ ডলারে নেমেছে।

এ সপ্তাহে এখন পর্যন্ত ৩ দশমিক ৪ শতাংশ কমে গেছে সোনার দাম। ১ জুনের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। চলমান মধ্যপ্রাচ্য সংকট, চলতি সপ্তাহে প্রকাশিত জুন মাসের তুলনামূলক নমনীয় মূল্যস্ফীতির তথ্যের ইতিবাচক প্রভাবকে ছাপিয়ে গেছে।কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রত্যাশার তুলনায় নমনীয় হলেও, তেলের দামের উল্লম্ফনের কারণে বাজার মূল্যস্ফীতির ইতিবাচক তথ্যকে গুরুত্ব দিতে পারেনি। তিনি জানান, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি এখনও বিদ্যমান। তবে বর্তমানে মূল্যস্ফীতি ও বন্ডের আয়ের উদ্বেগই সোনার দামের ওপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করছে।

সোনার পাশাপাশি অন্যান্য ধাতুর দামেও উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে রুপার দাম দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৫ দশমিক ২০ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম কমেছে ১ দশমিক ১ শতাংশ; প্রতি আউন্সের দামে নেমে এসেছে ১ হাজার ৫৯৯ দশমিক ১৭ ডলারে। আর প্যালাডিয়ামের দাম কমেছে দশমিক ৪ শতাংশ; প্রতি আউন্সের নাম নেমে এসেছে ১ হাজার ২৪৪ দশমিক ১৬ ডলারে। তিনটি ধাতুই সাপ্তাহিক লোকসানের পথে রয়েছে।

এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায় বেচাকেনা হচ্ছে।গত মঙ্গলবার (১৪ জুলাই) দেশের বাজারের জন্য সোনার এই দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩, ০১ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝