ঢাকায় আবারও নামল বৃষ্টি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:২৭ পিএম  (ভিজিট : )
রাজধানীতে বৃষ্টি : ছবি সংগৃহীত

রাজধানীতে বৃষ্টি : ছবি সংগৃহীত

তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: টানা কয়েক দিনের বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপর্যস্ত ঢাকায় গত দু-তিন দিন রোদের হাসি দেখা গিয়েছিল। তাতে তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরমও বেড়েছিল। তবে সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টা নাগাদ আবার বৃষ্টি শুরু হয়েছে।এ দিন আবহাওয়ার পূর্বাভাসেও দুপুর নাগাদ ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। সারাদেশের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় ও অন্যত্র তা মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের প্রায় সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩, ০৩ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝