বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার কী অবস্থা?
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:৫৩ এএম  (ভিজিট : )
বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার কী অবস্থা?

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার কী অবস্থা?

তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: বিশ্বের বিভিন্ন শহরে প্রতিদিনই বাড়ছে বায়ুদূষণ। রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রাও দিন দিন উদ্বেগজনক হয়ে বাড়ছে। তবে কয়েকদিন পর পর বায়ুর মানে সামান্য উন্নতির আভাস মিললেও সামগ্রিক চিত্র বলছে, দূষণের চাপ এখনও কমেনি।বুধবার (২৪ জুন) সকালে আইকিউএয়ারের সবশেষ সূচকে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ৯৮। এই স্কোর অনুযায়ী রাজধানী ঢাকার বায়ুর মান আজ মাঝারি পর্যায়ে রয়েছে। একই সঙ্গে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ১৫তম।এদিকে একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৭৭। এছাড়া ১৭৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা, ১৬৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, ১৬৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পঞ্চম অবস্থানে থাকা বাহরাইনের মানামার স্কোর ১৩৭।
 
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণের পেছনে দীর্ঘদিন ধরেই একাধিক উৎস সক্রিয় রয়েছে। যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, বিভিন্ন এলাকায় চলমান নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন মিলেই রাজধানীর বায়ুমানকে এই নাজুক অবস্থায় ঠেলে দিচ্ছে। তাদের মতে, সাময়িকভাবে সূচকে কিছুটা উন্নতি দেখা গেলেও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই উদ্যোগ ছাড়া দীর্ঘমেয়াদে স্বস্তি মিলবে না।আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।এ ছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ই আষাঢ় ১৪৩৩, ৮ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝