বিশ্বকাপ সেমিফাইনালের সময়সূচি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:১১ পিএম  (ভিজিট : )
বিশ্বকাপ সেমিফাইনালের সময়সূচি

বিশ্বকাপ সেমিফাইনালের সময়সূচি

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: চলমান ফিফা বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। আগামী ১৪ এবং ১৫ জুলাই রাতে অনুষ্ঠিত ম্যাচ দুটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে আর ফ্রান্সের ম্যাচ স্পেনের বিপক্ষে।বিশ্বকাপের প্রায় শত বছরের ইতিহাসে এবারই প্রথম র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল খেলবে সেমিফাইনাল। জমজমাট লড়াইয়ের জন্য অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত একটায়।মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। তাদের প্রতিপক্ষ স্পেন বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে জিতে সেমির লড়াইয়ে নাম লিখিয়েছে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে এবং মাইকেল ওলিজেদের নজর শুধুমাত্র ট্রফিতে। অন্যদিকে, ইউরোজয়ী স্পেনের চোখও শুধু ট্রফিতে। যেকোনো মূল্যে আবারও বিশ্বকাপ জিততে চায় ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

এদিকে, ২০১৮ সালে সর্বশেষ সেমিফাইনাল খেলা ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিতে উঠেছে। এবারের বিশ্বকাপে ইংলিশদের দলটা তারকায় ঠাঁসা। তাই তাদের কাছে প্রত্যাশাও অনেক বেশি। সেমিতে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হলেও শেষ কয়েকটি ম্যাচে তাদের পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক নয়। মিসরের বিপক্ষে শেষ মুহূর্তের কামব্যাক এবং সুইসদের বিপক্ষে অতিরিক্ত সময়ের জয় মেসিদের লড়াইয়ে টিকিয়ে রাখলেও সমালোচনা বাড়িয়েছে। তবে সব সমালোচনাকে পাশ কাটিয়ে আবারও শিরোপা জিততে চান মেসিরা।আগামী মঙ্গলবার (১৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামবে ফ্রান্স-স্পেন। পরের দিন একই সময়ে মাঠে নামবে আর্জেন্টিনা-ইংল্যান্ড।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ় ১৪৩৩, ২৭ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝