কেন্দুয়ায় ৩ মাদকসেবীর কারাদন্ড
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৫:৪৬ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় ৩ মাদকসেবীর কারাদন্ড

কেন্দুয়ায় ৩ মাদকসেবীর কারাদন্ড

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে ৩জনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কেন্দুয়া পৌর শহরের মাস্টারপাড়া এলাকার রামলাল রবিদাসের পরিত্যক্ত বসতঘরে  অভিযান চালিয়ে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে ৩ জনকে আটক করা হয়। আটকৃতরা হলেন, কুণ্ডলী গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬), একই গ্রামের মৃত আসর উদ্দিনের ছেলে ফজলু তালুকদার (৫০) এবং বাদে আঠারবাড়ি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো. সায়েম (৪৩)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাঈম-উল ইসলাম চৌধুরী আটককৃত  ৩জনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে দন্ডপ্রাপ্তদের নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের পুলিশ পরিদর্শক (এসআই) মো: আল আমিন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান  অব্যাহত থাকবে।

তাজাখবর২৪.কম,ঢাকা:শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ই আষাঢ় ১৪৩৩, ১৭ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝