সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি, মধুখালী সাহিত্য পরিষদের সম্মাননা পেলেন সাকী মাহবুব
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:১৩ পিএম  (ভিজিট : )
সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি, মধুখালী সাহিত্য পরিষদের সম্মাননা পেলেন সাকী মাহবুব

সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি, মধুখালী সাহিত্য পরিষদের সম্মাননা পেলেন সাকী মাহবুব

উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম,পাংশা: সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মধুখালী সাহিত্য পরিষদের সম্মাননা পুরস্কার পেয়েছেন বিশিষ্ট শিক্ষক, গবেষক, কবি ও ছড়াকার সাকী মাহবুব।শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালীর আবদুল ওহাব পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দেওয়া হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহেদ মুন্তাজ। তিনি সাকী মাহবুবের হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দিয়ে বলেন, “সাকী মাহবুবের সাহিত্যকর্ম আমাদের সমাজ ও মননকে সমৃদ্ধ করেছে। তাঁর কবিতা, ছড়া ও গবেষণাধর্মী কাজ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। সাহিত্যে তাঁর এই অবদানকে স্বীকৃতি দিতে পেরে মধুখালী সাহিত্য পরিষদ একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে।”

মাহফুজুর রহমান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সাহিত্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাহিত্যপ্রেমী উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান বুলু বলেন, “গুণীজনদের যথাযথ সম্মান জানানো গুণী সমাজের দায়িত্ব। সাকী মাহবুব তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। এই সম্মাননা তাঁর সৃষ্টিশীল কর্মকাণ্ডকে আরও অনুপ্রাণিত করবে।”

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় সাকী মাহবুব আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “যেকোনো স্বীকৃতিই দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। আমৃত্যু শব্দের হাত ধরে মানুষের কথা, সমাজের কথা এবং সত্যের কথা বলে যেতে চাই।”উল্লেখ্য, সাকী মাহবুব দীর্ঘদিন ধরে শিক্ষকতা, গবেষণা, কবিতা ও ছড়াসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থ পাঠক ও সমালোচক মহলে প্রশংসিত হয়েছে।অনুষ্ঠান শেষে স্থানীয় কবিদের অংশগ্রহণে এক প্রাণবন্ত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সাহিত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭শে আষাঢ় ১৪৩৩, ২৫ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝