হামের প্রাদুর্ভাব: সর্বশেষ তিনজনসহ এখন পর্যন্ত মৃত্যু ৬৮৬
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:৫৩ পিএম  (ভিজিট : )
হামের প্রাদুর্ভাব: সর্বশেষ তিনজনসহ এখন পর্যন্ত মৃত্যু ৬৮৬

হামের প্রাদুর্ভাব: সর্বশেষ তিনজনসহ এখন পর্যন্ত মৃত্যু ৬৮৬

তাজাখবর২৪.কম,স্বাস্থ্য ডেস্ক: হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ শিশু মারা গেছে।মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর এসব ঘটনা ঘটে।স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৯৩ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৩ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬৮৬।স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৯৪ হাজার ৭৬৪।
 
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১২৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১১ হাজার ২৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮ হাজার ৭১৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৪ হাজার ৯৭১ জন।স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে মারা গেছে একটি শিশু। সিলেট বিভাগে মারা গেছে একটি শিশু। অপর শিশু মারা গেছে ময়মনসিংহ বিভাগে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩, ৭ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝