তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বলিউডে অভিষেক হতে চলেছে ঢালিউড চিত্রনায়ক আরিফিন শুভর। বলিউড ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে এ নায়ককে। অবশেষে জানা গেল আলোচিত এ ওয়েব সিরিজের মুক্তির তারিখ।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আরিফিন শুভ তার ফেসবুক স্টোরিতে ‘জ্যাজ সিটি’র একটি নতুন পোস্টার প্রকাশ করেন। ওই পোস্টার থেকে জানা যায়, আগামী ১৯ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’ (Sony LIV)-এ স্ট্রিমিং হবে সিরিজটি।
প্রকাশিত পোস্টারটি দর্শকদের ফিরিয়ে নিয়ে গেছে সত্তর দশকের সেই ধ্রুপদী আবহে। যেখানে শুভকে দেখা গেছে এক নিপুণ সংগীতশিল্পীর বেশে—সাদা টাক্সিডো আর ব্ল্যাক টাইয়ে তার আভিজাত্য ফুটে উঠেছে। তবে কেবল সুরের মূর্ছনা নয়, পোস্টারের এক কোণে থাকা বন্দুকধারী পুলিশ আর ধ্বংসস্তূপের ছবি ইঙ্গিত দিচ্ছে সিরিজটির এক গভীর সংঘাত ও রহস্যময় গল্প।
সিরিজটিতে শুভকে দেখা যাবে ‘জিমি রায়’ নামের চ্যালেঞ্জিং এক চরিত্রে। আগেই মুক্তি পাওয়া টিজারে তার রেট্রো লুক, চুলের স্টাইল এবং সেই সময়ের বিশেষ বাচনভঙ্গি দর্শক মহলে বেশ প্রশংসা কুড়ায়। এবারের পোস্টারে সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও নির্মাতা সৌমিক সেনের নতুন ওয়েব সিরিজটিতে শুভর বিপরীতে থাকছেন কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্র। সংগীত আর অপরাধ জগতের এক জটিল সমীকরণ নিয়ে এ গল্পে আরও রয়েছেন বলিউড ও টালিউডের একাধিক পরিচিত মুখ।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২, ২৮ শাবান, ১৪৪৭