প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪২ এএম (ভিজিট : )
কাকে ভালোবাসার কথা জানাচ্ছেন সালমান খান?
তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলিউড মেগাস্টার সালমান খানের একটি ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সালমান খান তার পাশে থাকা এক তরুণীকে নিজের ভালোবাসার কথা জানাচ্ছেন।ভারতীয় সংবাদমাধ্যম জুটি টিভির প্রতিবেদন থেকে জানা যায়, ভাইরাল হওয়া এ ভিডিওতে সালমান খানের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন দুইবার স্বর্ণজয়ী ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারতীয় বক্সার নিখাত জারিন।ভিডিওতে নিখাত জারিন পরেছেন আকাশি রঙের ট্রাউজার ও কোর্ট। সঙ্গে সাদা রঙের টিশার্ট। অন্যদিকে সালমান পরেছেন সাদা রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট।
সালমান অভিনীত সিনেমার জনপ্রিয় গান ‘সাথিয়া তুনে কিয়া কিয়া...ইতনা করোনা মুঝে পেয়ার’। এ গানে সুর মেলাতে দেখা যায় দুইজনকে। ভিডিওর শেষে সালমান খান দুই হাতে ভালোবাসার প্রতীক তৈরি করে জারিনের জন্য। যা দেখে মুগ্ধ নেটিজেনরা।জানা যায়, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি ৪ বছরের পুরনো। জারিন সালমান খানের অনেক ভক্ত। প্রিয় নায়ককে কাছ থেকে দেখা ছিল তার স্বপ্ন। তা জানতে পেরে ভক্তের স্বপ্নকে সত্যি করতে জারিনের সঙ্গে দেখা করেন নায়ক। সে মুহূর্তের ভিডিওটিই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে বিশ্ব ভালোবাসা দিবসে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২, ২৫ শাবান, ১৪৪৭