গাইবান্ধা-৪ আসনে বিএনপি প্রার্থী শামীম কায়সার বিজয়ী
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৫ পিএম  (ভিজিট : )
গাইবান্ধা-৪ আসনে বিএনপি প্রার্থী শামীম কায়সার বিজয়ী

গাইবান্ধা-৪ আসনে বিএনপি প্রার্থী শামীম কায়সার বিজয়ী

তাজাখবর২৪.কম, রংপুর: রংপুর বিভাগের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৪ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩ হাজার ৩৪ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট। তার সঙ্গে সমান তালে লড়ে হেরে গেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রহিম সরকার। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৭৩৮ ভোট।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ ফলাফল ঘোষণা করেন।

গাইবান্ধা জেলার এই একটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয় পেয়েছে। বাকি চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়ী হয়েছে।এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমান (লাঙ্গল) প্রতীকে ২ হাজার ৩৬০ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ (মোটরসাইকেল) প্রতীকে ১ হাজার ৫৫২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (হাতপাখা) প্রতীকে ১ হাজার ৩৭৩ ভোট এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আতোয়ারুল ইসলাম (কোদাল) প্রতীকে ৩৬৮ ভোট পেয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা-৪ আসনে পোস্টাল ভোটসহ ১৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। মোট ভোটার ৪ লাখ ৬৪ হাজার ৮৭১ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৩৪০ জন। ভোট বাতিল হয়েছে ৭ হাজার ১৭৭টি। সে হিসাবে বৈধ ভোট ছিল ২ লাখ ৮৮ হাজার ১৬৩টি। ভোট পড়ার হার ৬২.৯৪ শতাংশ।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২, ২৬ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝