মুক্তির ৩৫ মিনিটেই মিলিয়ন ভিউ ছাড়ালো ‘এটা আমাদেরই গল্প’
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৯ পিএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে একদিন পিছিয়ে আজ নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে ‘এটা আমাদেরই গল্প’ সিরিয়ালের ৩০তম পর্ব। মুক্তির ৩৫ মিনিট পেরোতেই মিলিয়ন ভিউ পেরিয়েছে পর্বটি।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘এটা আমাদেরই গল্প’ সিরিয়ালের ৩০তম পর্ব। বর্তমানে এর ভিউ ১.৮ মিলিয়ন ছাড়িয়েছে। পর্বটি এখন পর্যন্ত দ্রুততম কম সময়ে মিলিয়ন ভিউ ছাড়ানোর রেকর্ড সৃষ্টি করেছে।নতুন পর্ব প্রসঙ্গে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন,এ পর্বটি প্রকাশের পর আরও বেশি করে অনুভব করলাম দর্শকরা কতোটা আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন পর্বগুলোর জন্য।

তিনি আরও বলেন,
আমি নিশ্চিত অর্ধেকের বেশি দর্শক বৃহস্পতিবার থেকেই অপেক্ষায় ছিলেন কখন নতুন পর্বটি প্রকাশ করবো। তারই প্রতিচ্ছবি পেলাম শুক্রবার এটি প্রকাশের পর। চোখের পলকে দেখলাম মিলিয়ন পার! আমি সত্যিই কৃতজ্ঞ আমাদের দর্শকদের প্রতি।জনপ্রিয় সিরিয়ালটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
  
‘এটা আমাদেরই গল্প’ প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হয়। পাশাপাশি প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হয়। জাতীয় নির্বাচনের কারণে বৃহস্পতিবারের পর্বটি আজ শুক্রবার বেলা ৩টায় প্রকাশ করা হয়। 

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০শে মাঘ ১৪৩২, ২৪ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝