প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৪ পিএম (ভিজিট : )
ডা. জেড এম জাহিদ হাসান ও আলহাজ্ব শামীম কায়সার লিংকনকে ঘিরে রাজনৈতিক আলোচনা
তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। দিনাজপুর-৬ আসনের নবনির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য, উত্তরজনপদের সন্তান ডা. জেড এম জাহিদ হাসানকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেখতে ব্যাপক আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে।চিকিৎসক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞার কারণে তাঁকে এ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের জন্য উপযুক্ত মনে করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
অন্যদিকে,গাইবান্ধা জেলার পাঁচটি আসনের মধ্যে একমাত্র বিএনপি দলীয় নব-নির্বাচিত সংসদ সদস্য গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের এমপি আলহাজ্ব শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সর্বস্তরের মানুষ।তাঁর রাজনৈতিক শিষ্টাচার, ধর্মীয় মূল্যবোধ ও জনসম্পৃক্ততার কারণে এ প্রত্যাশা দিন দিন জোরালো হচ্ছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরাঞ্চলের এই দুই নেতাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে সরকার পরিচালনায় ইতিবাচক প্রভাব পড়বে এবং সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।এ বিষয়ে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় এখন পুরো উত্তরজনপদ।
তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২, ২৭ শাবান, ১৪৪৭