এখনও কী সুপার এইটে ওঠার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার?
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৩ পিএম  (ভিজিট : )
এখনও কী সুপার এইটে ওঠার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার?

এখনও কী সুপার এইটে ওঠার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার?

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরুর পর শেষ দুই ম্যাচে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের খুব কাছে অস্ট্রেলিয়া। তবুও ২০২১ সালের চ্যাম্পিয়নদের সামনে রয়েছে ক্ষীণ আশা। যদিও শেষ ম্যাচে জয় পেলেও বাদ পড়তে পারে মার্শের দল।জিম্বাবুয়ের কাছে এক হারই অস্ট্রেলিয়াকে বিপাকে ফেলে দিয়েছিল। শ্রীলঙ্কার কাছে হারের পর অজিরা চলে গেছে খাদের কিনারে। ২০০৯ সালের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা জেগেছে এখন।তবে এখনও কাগজে কলমে বিশ্বকাপ স্বপ্নটা টিকে আছে অস্ট্রেলিয়ার। সেজন্যে এখন অন্যদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে অজিদের। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ে নামবে মাঠে। ২ ম্যাচে দুই জয় নিয়ে তারা সুপার এইটের অপেক্ষায় আছে এখন।

আজকের ম্যাচে জিম্বাবুয়ে জিতে গেলেই শেষ আটে পৌঁছে যাবে। তখন আর কোনো সমীকরণই থাকবে না অস্ট্রেলিয়ার সামনে। যদি জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের কাছে আজ হেরে যায়, তাহলে আশায় বুক বাধতে পারে অজিরা। কারণ, জিম্বাবুয়ের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচে লঙ্কানরা জিতে গেলে অস্ট্রেলিয়ার আশা টিকে থাকবে।তখন নিজেদের শেষ ম্যাচে ওমানকে হারাতে হবে বড় ব্যবধানে। সেটা হলে নেট রান রেটে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে টপকে সুপার এইটে খেলবে অস্ট্রেলিয়া।

তবে এখানে প্রকৃতির কথাও মাথায় রাখতে হবে। এই ৩ ম্যাচের একটিও যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলেও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাবে।আর যদি শেষমেশ সেটা হয়েই যায়, তাহলে অজিরা বহু বছর পর গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার তেঁতো স্বাদ নেবে। আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া সবশেষ গ্রুপ পর্ব পার করতে পারেনি ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার আগে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ পর্বে শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল তাদের। আর ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের ঘটনা ঘটেছিল।  

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২, ২৮ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝