নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৯ পিএম  (ভিজিট : )
নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন

নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন

আবদুল মোতালেব,তাজাখবর২৪.কম,নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। কেন্দ্রীয় খেলার মাঠে নির্মিত এ বাস্কেটবল ও ভলিবল কোর্টে আমাদের শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলন করবে এবং এখান থেকেও ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে এ প্রত্যাশা করছি। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস্ (ডিপিডি) দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মো. জামাল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, হলসমূহের প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ১৬ ফব্রেুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২, ২৭ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝