আজ আমার গায়ে হলুদ, কেউ না খেয়ে যাবেন না: ম্রুণাল ঠাকুর
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৮ পিএম  (ভিজিট : )
আজ আমার গায়ে হলুদ, কেউ না খেয়ে যাবেন না: ম্রুণাল ঠাকুর

আজ আমার গায়ে হলুদ, কেউ না খেয়ে যাবেন না: ম্রুণাল ঠাকুর

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবসে বিয়ে করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধনুষ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। বলিউডে যখন এমন গুঞ্জন তখন এ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন এ নায়িকা।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেয়া এক সাক্ষাৎকারে ভক্তদের উদ্দেশে ম্রুণাল ঠাকুর বলেন,
 
মজা করে অভিনেত্রী আরও বলেন,
১৪ ফেব্রুয়ারি আমার বিয়ের তারিখ। অথচ আমি নিজেই জানি না। কারা এমনটা প্রথম শুরু করেছিল, সে বিষয়েও আমা কোনো ধারণা নেই। তবে হ্যাঁ, বিষয়টা সত্যি আতঙ্কের। এখন ১৪ ফেব্রুয়ারি আমার কাছে হয়ে গেছে ১ এপ্রিল মানে এপ্রিল ফুল।
 
বিয়ে প্রসঙ্গে ম্রুণাল ঠাকুর বলেন,
আমি বিশ্বাস করি না আমার মতো কেউ হলেই তাকে বিয়ে করতে হবে। যখন সময়টা সঠিক হবে, যখন সঠিক মানুষ জীবনে আসবে, যার ওপর নির্ভর করাটা হয়ে ওঠে আরামদায়ক, যার নীরবতা বিরক্ত করে না। তখনই বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করা উচিত আমি মনে করি।
  
ব্যক্তি জীবনে ধনুষ ও ম্রুণাল ঠাকুর ভালো বন্ধু। একসঙ্গে কাজ করতে গিয়ে ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে তাদের। তবে এ বন্ধুত্ব শুধুই বন্ধুত্ব বলে দাবি করেছেন দুই তারকা। তবে তাদের গুঞ্জনের মাঝেই ধনুষ দীর্ঘ ১৮ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন। আর এতেই ধনুষ-ম্রুণালের ভালোবাসা ও বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে শোবিজ মহলে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০শে মাঘ ১৪৩২, ২৪ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝