রোনালদোকে কড়া বার্তা সৌদি প্রো লিগের
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৮ পিএম  (ভিজিট : )
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক:  সম্প্রতি বদল নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যার ফলে আল নাসরের দুটি ম্যাচ বয়কট করেছেন তিনি। তবে এবার রোনালদোকে পড়া বার্তা দিয়েছে সৌদি প্রো লিগ। তাদের মতে, কোনো খেলোয়াড় যত বড় তারকাই হোন না কেন, নিজের ক্লাবের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না।মূলত, পিআইএফ সৌদি আরবের প্রধান চারটি ক্লাব- আল নাসর, আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলি নিয়ন্ত্রণ করে। রোনালদোর অভিযোগ, পিআইএফ আল নাসরের চেয়ে আল হিলালের মতো প্রতিদ্বন্দী ক্লাবগুলোকে বেশি আর্থিক সুবিধা দিচ্ছে। 

একই কারণে আল ইত্তিহাদ থেকে করিম বেনজেমার আল হিলালে দলবদল ঠেকানোর চেষ্টা করেছিলেন রোনালদো। তাঁর মতে, এই দলবদল আল হিলালের শিরোপা জয়ের পথ আরও সহজ করে দিত।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নতুন ক্লাবের জার্সিতে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেন বেনজেমা। তার নৈপুণ্যে আল ওখদুদকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারায় আল হিলাল। ইএসপিএনের খবর, ক্লাব ব্যবস্থাপনায় পরিবর্তনের নিশ্চয়তা না পাওয়ায় টানা দ্বিতীয় লিগ ম্যাচ বর্জনের পরিকল্পনা করেছিলেন রোনালদো। 

আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি পিআইএফের পক্ষ থেকে পরিবর্তনের নিশ্চয়তা না আসে, তাহলে চলতি মৌসুম শেষে জুনে আল নাসর ছাড়ার আবেদন জানাতে পারেন রোনালদো। তবে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ বলছে, প্রতিটি ক্লাব নিজস্ব বোর্ড ও ব্যবস্থাপনার মাধ্যমে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। 

বিবিসি স্পোর্টকে দেওয়া বিবৃতিতে সৌদি প্রো লিগের এক মুখপাত্র বলেন, লিগের কাঠামোতে প্রতিটি ক্লাব স্বাধীনভাবে পরিচালিত হয়। দল গঠন, অর্থ ব্যয় ও কৌশল নির্ধারণের দায়িত্ব ক্লাবগুলোরই। এই নিয়ম সবার জন্য সমান।তিনি আরও বলেন, রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে কোনো ব্যক্তি, যত বড় তারকাই হোন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নিতে পারেন না।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২,১৭ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝