গোবিন্দগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যু
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৬ পিএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যু

গোবিন্দগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যু

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ধারাইকান্দি গ্রামের আবুল কালাম আজাদ  পুত্র  ফুয়াদ (২১) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ।গোবিন্দগঞ্জ থানার পুলিশ জানায়, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক  জানিয়েছে, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২,১৮ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝