গোবিন্দগঞ্জে বাঁশের সাঁকোতেই ঝুঁকিপূর্ণ চলাচল, স্থায়ী ব্রীজের দাবী
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ পিএম আপডেট: ০৬.০২.২০২৬ ১০:২১ পিএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জে বাঁশের সাঁকোতেই ঝুঁকিপূর্ণ চলাচল, স্থায়ী ব্রীজের দাবী

গোবিন্দগঞ্জে বাঁশের সাঁকোতেই ঝুঁকিপূর্ণ চলাচল, স্থায়ী ব্রীজের দাবী

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর ইউনিয়নের উত্তর ছয়ঘড়িয়া এলাকায় কাটাখালি নদীর ওপর কোনো স্থায়ী ব্রীজ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে চলাচলের একমাত্র ভরসা হিসেবে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করে পারাপার হচ্ছেন।এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সাধারণ জনগণ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে সাঁকোটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, নদীর ওপারে রয়েছে কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ যাতায়াত পথ। স্থায়ী ব্রীজ না থাকায় কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে মারাত্মক বাধার সৃষ্টি হচ্ছে।এলাকাবাসীর দাবি, দ্রুত কাটাখালি নদীর ওপর একটি স্থায়ী ব্রীজ নির্মাণ করা হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্ভোগ লাঘব হবে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২,১৭ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝