কক্সবাজার কারাগার থেকে ৪ আসামিকে ফেনী ও কুমিল্লা কারাগারে স্থানান্তর
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম  (ভিজিট : )
কক্সবাজার কারাগার থেকে ৪ আসামিকে ফেনী ও কুমিল্লা কারাগারে স্থানান্তর

কক্সবাজার কারাগার থেকে ৪ আসামিকে ফেনী ও কুমিল্লা কারাগারে স্থানান্তর

কামাল শিশির, তাজাখবর২৪.কম,রামু (কক্সবাজার)  প্রতিনিধি: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদির ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. শাওন আমরান (২৮), তার দুই ভাই আবদুস শুক্কুর ও আবদুর আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদকে নিরাপত্তাজনিত কারণে কক্সবাজার জেলা কারাগার থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বিশেষ নিরাপত্তাসহ স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের জেলার মো. দেলোয়ার জাহান। 

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনাক্রমে শাওন আরমান ও হোসেন আহমদ ফেনী জেলা কারাগার এবং আব্দুস শুক্কুর ও আব্দুর রহমান আমিনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।টেকনাফে সহিংসতা ও নাশকতার ঘটনায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর এই ৪ আসামি কক্সবাজার কারাবন্দি ছিলেন। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারের খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেটের উদ্দেশে রওনা হয়। 

বুধবার সিলেটে পৌঁছে পুলিশ চারজনকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের নিয়ে রাতেই কক্সবাজারের উদ্দেশে রওনা দেন পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের নিয়ে কক্সবাজারে পৌঁছায় দলটি।পরে কঠোর পুলিশি নিরাপত্তায় তাদের আদালত প্রাঙ্গণে নেওয়া হয়। এ সময় টেকনাফে সহিংসতা ও নাশকতার ঘটনায় দায়ের করা দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার আদালতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩, ১৬ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝