শত্রুতার জেরে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ গরুর মৃত্যু একাধিক অসুস্থ
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:০৭ পিএম  (ভিজিট : )
শত্রুতার জেরে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ গরুর মৃত্যু একাধিক অসুস্থ

শত্রুতার জেরে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ গরুর মৃত্যু একাধিক অসুস্থ

তাজাখবর২৪.কম,চাঁদপুর:  চাঁদপুরে শত্রুতার জেরে গরুর খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ায় পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও একাধিক গরু অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছেন খামারে মালিক আকবর গাজী।শুক্রবার (২৭ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকবর গাজীর গরুর খামারে এ ঘটনা ঘটে।

খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি গরুগুলোকে খাবার দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়। মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। তবে কী কারণে গরুগুলোর এমন মৃত্যু হয়েছে, তা চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।খামারের মালিক আকবর গাজী ও তার ভাই কবির গাজী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে তাদের দুই ভাই গরুর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন বলে তাদের সন্দেহ। এতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে।

তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।এদিকে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দেওয়ান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, গরু অবলা প্রাণী। তাদের সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষ প্রয়োগে নাকি অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নূরনবী প্রামাণিক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।তিনি জানান, ঘটনাস্থল থেকে জবাই করা গরুর রক্ত ও গরুর খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত ও সংগৃহীত নমুনা পরীক্ষার পর গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগের বিষয়ে এখনো চূড়ান্তভাবে কিছু নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট নমুনা পরীক্ষার প্রতিবেদন ও তদন্তের মাধ্যমেই মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩, ১৬ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝