কামাল শিশির, তাজাখবর২৪.কম,রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা চরপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মোহাম্মদ আরিফ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত মোহাম্মদ আরিফ চেইন্দা চরপাড়ার বাসিন্দা আলতাজ আহমদ প্রকাশ গুরা পুতুর মেঝো ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দিবাগত রাত ২টার দিকে পাশের বাড়িতে সিমেন্টের খুঁটি সরানোর সময় অসতর্কতাবশত দুর্ঘটনার শিকার হন তিনি। পরে ফজরের আজানের পর পরিবারের সদস্যরা তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক শিশুপুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।শুক্রবার দুপুর ১২টায় চেইন্দা চরপাড়া জামে মসজিদ এলাকায় ওনার জানাযা অনুষ্ঠিত হয়।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩, ১৬ জুমাদাস সানি ১৪৪৮