নাজনীন
মেলার রিসেপশন এরিয়ার ০১৪ নম্বর স্টলে (Stall No: 014) প্রতিষ্ঠানটি তাদের বিশেষ হানিমুন প্যাকেজসহ দেশ-বিদেশের নানা ভ্রমণ সেবা প্রদর্শন করছে। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত।মেলা উপলক্ষে ‘নাজনীন ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ নবদম্পতিদের জন্য আকর্ষণীয় হানিমুন ডেস্টিনেশন প্যাকেজ, এয়ার টিকিটিং, হোটেল বুকিং, ভিসা প্রসেসিং এবং হজ ও ওমরাহ প্যাকেজে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে। স্টলটিতে আগত দর্শনার্থীদের ভ্রমণসংক্রান্ত যেকোনো পরামর্শ ও তথ্য দিয়ে সহযোগিতা করছেন প্রতিষ্ঠানের অভিজ্ঞ প্রতিনিধিরা।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের নিরাপদ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ অভিজ্ঞতা দেওয়াই তাদের মূল লক্ষ্য। মেলা চলাকালীন ০১৪ নম্বর স্টল থেকে বুকিং দিলে দর্শনার্থীরা পাচ্ছেন আকর্ষণীয় সব অফার।
উল্লেখ্য, সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। প্রদর্শনীর পাশাপাশি মেলায় প্রতিদিন থাকছে ব্রাইডাল ফ্যাশন শো, সুফি নাইট, জুয়েলারি, ব্রাইডাল মেকআপ শো এবং অ্যাওয়ার্ড সিরিমনি।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩, ১৫ জুমাদাস সানি ১৪৪৮
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |