ধুমছাকাটা-হাসনাকাটা যাতায়াতে ঈদগড় বড় খালে কাঠের সেতু নির্মাণ, জনমনে স্বস্তি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম  (ভিজিট : )
ধুমছাকাটা-হাসনাকাটা যাতায়াতে ঈদগড় বড় খালে কাঠের সেতু নির্মাণ, জনমনে স্বস্তি

ধুমছাকাটা-হাসনাকাটা যাতায়াতে ঈদগড় বড় খালে কাঠের সেতু নির্মাণ, জনমনে স্বস্তি

কামাল শিশির, তাজাখবর২৪.কম,রামু (কক্সবাজার)  প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ধুমছাকাটা থেকে হাসনাকাটা যাতায়াতের পথে ঈদগড় বড় খালের ওপর কাঠের সেতু নির্মাণ করা হচ্চে । স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘব এবং শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের চলাচল সহজ করতে এ সেতু নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছেন ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসীম উদ্দিন।এ উদ্যোগ বাস্তবায়নে তাঁর নেতৃত্বে সহযোগিতা করছেন স্থানীয় ইউপি সদস্য খোরশেদ মেম্বার ও মুবিন মেম্বার। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় খালের ওপর কাঠের সেতু নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।সেতুটি নির্মিত হলে ধুমছাকাটা থেকে হাসনাকাটাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত অনেকটা সহজ হবে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি কমবে। বর্ষা মৌসুমে খালের পানি বৃদ্ধি পেলে পারাপারে যে দুর্ভোগ ও ঝুঁকি তৈরি হয়, তা থেকেও অনেকটা স্বস্তি মিলবে বলে আশা করছেন এলাকাবাসী।

এ ছাড়া কৃষকরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজারে নিয়ে যেতে পারবেন। ব্যবসায়ী, চাকরিজীবী, রোগী ও সাধারণ পথচারীদের চলাচলেও আসবে ইতিবাচক পরিবর্তন। জরুরি প্রয়োজনে রোগীদের দ্রুত যাতায়াত এবং স্থানীয় মানুষের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায়ও সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।স্থানীয়দের মতে, একটি কাঠের সেতু শুধু দুই পাড়ের মানুষের মধ্যে সংযোগ তৈরি করবে না, বরং শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসীম উদ্দিনের নেতৃত্বে এ জনকল্যাণমূলক উদ্যোগ সফলভাবে সম্পন্ন হলে দীর্ঘদিনের একটি যোগাযোগ সমস্যার সমাধান হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের এমন জনবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা তাঁদের।জনস্বার্থে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩, ১৬ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝