কেন্দুয়ায় খাসজমি থেকে মাটি উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা, ট্রাক্টর ও ভেকু জব্দ
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় খাসজমি থেকে মাটি উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা, ট্রাক্টর ও ভেকু জব্দ

কেন্দুয়ায় খাসজমি থেকে মাটি উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা, ট্রাক্টর ও ভেকু জব্দ

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় খাসজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে নেওয়ার অভিযোগে একজনকে এক লাখ টাকা জরিমানা এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিন ও ট্রাক্টর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে মূল হোতাকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে বুধবার(২৫ নভেম্বর) দুপুরে আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামে।
ভ্রাম্যাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, কেন্দুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানন,সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগীতায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় খাসজমির মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ছ) ধারা লঙ্ঘন এবং একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত আ:কাদির নামে ১ জনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এছাড়াও অবৈধভাবে মাটি কাটার দায়ে ভেকু মেশিন ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। তাছাড়া,মাটি পুনরায় ভরাট করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্যও নির্দেশনা দেয়া হয়।তিনি আরও জানান,সরকারি স্বার্থ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩, ১4 জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝