ড. ইউনূস ঢাকা ছেড়েছেন মালয়েশীয়ার ধনকুবের প্রাইভেট জেট বিমানে
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ পিএম  (ভিজিট : )
ড. ইউনূস

ড. ইউনূস

আব্দুল কাদের,তাজাখবর২৪.কম, মালয়েশীয়া প্রতিনিধি: ড. ইউনূস ঢাকা ছেড়েছেন ঠিকই, তবে কোনো সাধারণ ফ্লাইটে না; তাকে নেওয়ার জন্য ঢাকায় সরাসরি প্রাইভেট জেট পাঠানো হয়েছিল। আর এই বিমান পাঠিয়েছেন মালয়েশিয়ার ১০ম শীর্ষ ধনী ও বিলিয়নিয়ার সৈয়দ মোখতার আলবুখারি।ফোর্বসের ২০২৬ সালের হিসাব অনুযায়ী যার সম্পদের পরিমাণ প্রায় ৩.৫ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় ৪২ হাজার কোটি টাকারও বেশি! মালয়েশিয়ার বন্দর, বিদ্যুৎ, ডাক, চিনি, চাল এবং তাদের জাতীয় গাড়ি 'প্রোটন'-এর মতো বিশাল সব সাম্রাজ্যের মালিক তিনি।এখন প্রশ্ন হলো, মালয়েশিয়ার এত বড় একজন ধনকুবের কেন ড. ইউনূসের জন্য নিজের প্রাইভেট জেট পাঠালেন?

কারণ ড. ইউনূস মালয়েশিয়ার কেদাহ রাজ্যে অবস্থিত ‘আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির’ চ্যান্সেলর বা আচার্য। আজকে ছিল এই বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন অনুষ্ঠান।নিজের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরকে সর্বোচ্চ রাজকীয় সম্মান দিয়ে সমাবর্তনে নিয়ে যেতেই সৈয়দ মোখতার আলবুখারি এই বিশেষ বিমান পাঠিয়েছেন।আর এই বিশ্ববিদ্যালয়টাও কিন্তু কোনো সাধারণ প্রতিষ্ঠান না।বিলিয়নিয়ার সৈয়দ মোখতার আলবুখারি তার ফাউন্ডেশনের মাধ্যমে এটি গড়ে তুলেছেন, যেখানে বিশ্বের প্রায় ৬০টি দেশের দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীরা একদম বিনা খরচে পড়াশোনা করে। থাকা, খাওয়া, যাতায়াত এমনকি হাতখরচ পর্যন্ত ফ্রি! 

সবচেয়ে গর্বের বিষয় হলো, ২০২০ সাল থেকে ড. ইউনূস এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে আছেন এবং পুরো ক্যাম্পাসের শিক্ষাব্যবস্থাটাই চলে ড. ইউনূসের ‘সামাজিক ব্যবসা’ ও ‘থ্রি-জিরো’ তত্ত্বের ওপর ভিত্তি করে। আফসোস লাগে! আমাদের দেশের এক শ্রেণির মানুষ যাকে নিয়ে দিনরাত গুজব ছড়াতে ব্যস্ত,  গা* দিতে ব্যস্ত বাইরের দেশের বিলিয়নিয়াররা তাকে মাথায় তুলে রাখে, প্রাইভেট জেট পাঠিয়ে নিজেদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে বরণ করে নেয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩, ১৩ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝