ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে: রিজভী
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:০২ পিএম  (ভিজিট : )
ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে: রিজভী

ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে: রিজভী

তাজাখবর২৪.কম,ঢাকা: ভারত বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত এক গণসমাবেশে এ মন্তব্য করেন তিনি।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, পানির ন্যায্য পাওনা নিয়ে ভারত কখনোই সুষ্ঠু বিধিব্যবস্থা করেনি। ফারাক্কা বাঁধের বিষয়টি আজকের নয়, ব্রিটিশ আমল থেকেই এ নিয়ে লড়াই চলছে। যারা দিল্লির পদতলে ক্ষমতা দিয়ে দেন, যাদের প্রেমে ভারত গদগদ; সেই আওয়ামী লীগকেও পানির বিষয়ে কোনো ছাড় দেয়নি দেশটি।বিএনপির এই নেতা বলেন, পানির ন্যায্য হিস্যার লড়াই এখনও থামেনি। এ কান্না শুধু বাংলাদেশের নয়, পশ্চিমবঙ্গেরও কান্না হয়ে আসছে। পানির ন্যায্য হিস্যার দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়া জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন। ৫৫-৫৬ বছর আলোচনা হলেও ভারতের টনক নড়েনি। ফলে আন্দোলন আরও জোরদার করতে হবে।

ভারতের প্রতিটি চুক্তিতে প্রতারণা রয়েছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নদীর পানির স্বাভাবিক প্রবাহ থাকতে হবে। কলকাতা বন্দরকে সচল রাখার জন্য পানির প্রাকৃতিক প্রবাহে বাধা দিলে নদী বিপন্ন হবে।এ ক্ষেত্রে মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রেরণার জায়গা উল্লেখ করে রিজভী বলেন, মওলানা ভাসানী কবি ইকবালকে উদ্ধৃত করে বলেছিলেন, ‘যে ক্ষেতের ফসল থেকে কৃষক কিছু পায় না, সে ক্ষেত পুড়িয়ে দাও।’

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩, ০৫ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝