শেরপুরে শেষহলো চার দিনব্যাপী ছট পূজা
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:৫৯ পিএম  (ভিজিট : )
শেরপুরে শেষহলো চার দিনব্যাপী ছট পূজা

শেরপুরে শেষহলো চার দিনব্যাপী ছট পূজা

সুমন কুমার দে,তাজাখবর২৪.কম, শেরপুর প্রকিনিধি: শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সূর্য উপাসনার ছট পূজা টানা চার দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। জেলা শহরের সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশ অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এ পূজা পালন করেন।

ছট পূজা মূলত সূর্যদেব ও তাঁর বোন ছটী মায়ের প্রতি উৎসর্গীকৃত একটি প্রাচীন ধর্মীয় উৎসব। বিশেষ করে ভারতের বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশসহ বিভিন্ন অঞ্চলে এ পূজা ব্যাপকভাবে পালিত হয়ে থাকে। বাংলাদেশেও সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশের মধ্যে এ পূজার প্রচলন রয়েছে।চার দিনব্যাপী এ পূজার প্রথম দিন নাহায়-খায় বা পবিত্রতার মধ্যদিয়ে উৎসবের সূচনা হয়। দ্বিতীয় দিন খরনা পালনের মাধ্যমে উপবাস ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। 

তৃতীয় দিন বিকেলে ভক্তরা নদী, পুকুর কিংবা জলাশয়ে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন। শেষ দিন ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য প্রদানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।ছট পূজায় মূলত সূর্যদেবের কাছে পরিবার-পরিজনের সুস্বাস্থ্য, সুখ-শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। এ পূজার অন্যতম বৈশিষ্ট্য হলো কঠোর উপবাস, পবিত্রতা, সংযম এবং জলাশয়ে দাঁড়িয়ে সূর্যের উদ্দেশ্যে প্রার্থনা করা।শেরপুরে ছট পূজা উপলক্ষে ভক্তদের মধ্যে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ধর্মীয় এ আয়োজনের মধ্য দিয়ে ভক্তরা তাঁদের বিশ্বাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩, ০৫ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝