মুক্তিযোদ্ধা পরিবারকে জড়িয়ে মিথ্যা হত্যা মামলা, বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আদালতের নির্দেশ
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম  (ভিজিট : )
মুক্তিযোদ্ধা পরিবারকে জড়িয়ে মিথ্যা হত্যা মামলা, বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আদালতের নির্দেশ

মুক্তিযোদ্ধা পরিবারকে জড়িয়ে মিথ্যা হত্যা মামলা, বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আদালতের নির্দেশ

মো:আলামিন দেওয়ান,তাজাখবর২৪.কম,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা উইলিয়াম সমর পালমার পরিবারের চার সদস্যসহ ছয় আসামি হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। ২০ মাসের আইনি ভোগান্তি শেষে গত ১৮ অক্টোবর ২০২৬ গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজিদ উল হাসান চৌধুরী এ আদেশ দেন। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীর বিরুদ্ধে দন্ডবিধির ২১১ ধারায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আদালত।মামলার নথি সূত্রে জানা যায়, উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা সমর পালমার ছেলে সুমন পালমা ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর রাতে অসুস্থ হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর ভোর সারে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

মৃত্যুর প্রায় ১৮ মাস পর ২০২৫ সালের ২৮ মার্চ দড়িপাড়া এলাকার বার্নাড রোজারিও হত্যার অভিযোগে কালীগঞ্জ থানায় মামলা নং ২৭(৩)২৫ এবং গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর মামলা নং ৮৭/২০২৫ দায়ের করেন। এতে বীর মুক্তিযোদ্ধা সমর পালমা, তাঁর স্ত্রী নিরমলা পালমা, ছেলে নিকসন পালমা, পুত্রবধূ ঝুমুর পালমাসহ ছয়জনকে আসামি করা হয়।তদন্তের অংশ হিসেবে আদালত ২০২৫ সালের ৩ জুন কবর থেকে সুমন পালমার মরদেহ উত্তোলনের আদেশ দেন। তবে মামলার বাদী উপস্থিত না থাকায় স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সহিদ উল্লাহ মরদেহ উত্তোলন না করেই ঘটনাস্থল ত্যাগ করেন। 

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন ও সার্বিক বিষয় পর্যালোচনা করে ১৮ অক্টোবর ২০২৬ তারিখে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী ছয় আসামিকে অব্যাহতি দেন এবং একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদী বার্নাড রোজারিওর বিরুদ্ধে দন্ডবিধির ২১১ ধারায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।অব্যাহতি পাওয়ার পর নিরমলা পালমা ও নিকসন পালমা মিথ্যা মামলা দিয়ে পরিবারকে হয়রানির অভিযোগ তুলে বাদীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, পুলিশের তদন্ত প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করে আদালত মামলাটি মিথ্যা প্রতীয়মান হওয়ায় বাদীর বিরুদ্ধে দন্ডবিধির ২১১ ধারায় ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মামলাটি নথিজাতের আদেশ দিয়েছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩, ০৪ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝