রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল,৪ জন আটকসহ ৩ বাইক জব্দ
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:৪৩ পিএম  (ভিজিট : )
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল,৪ জন আটকসহ ৩ বাইক জব্দ

রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল,৪ জন আটকসহ ৩ বাইক জব্দ

কামাল শিশির,তাজাখবর২৪.কম, রামু (কক্সবাজার)  প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজারের পাশেই পুলিশ ফাঁড়ি। এর মাত্র ২০০ গজের মধ্যে প্রকাশ্যে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। মিছিলে শতাধিক নেতা-কর্মীর উপস্থিতি দেখা গেছে। তাদের হাতে ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছবি সংবলিত প্ল্যাকার্ড। মিছিল থেকে দেওয়া হয় সরকারবিরোধী নানা স্লোগান। এ সময় সড়কের দুই পাশের লোকজনকে হাততালি দিয়ে মিছিলকারীদের অভিবাদন জানাতেও দেখা যায়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।রোববার (১৫ নভেম্বর) বেলা দুইটার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারের পূর্ব পাশে তিতারপাড়া এলাকায় এ মিছিল বের করা হয়। রামু উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাদ সিকদারের নেতৃত্বে মিছিলটি বের হয় বলে জানা গেছে।। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শতাধিক নেতা-কর্মী সারিবদ্ধভাবে মিছিল করছেন। এ সময় তাদের মুখে ছিল ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘ইমাদ সিকদার ভয় নাই, আমরা আছি তোমার সাথে’সহ বিভিন্ন স্লোগান। মিছিলকারীদের হাতে শেখ হাসিনা ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

ভিডিওচিত্রে আরও দেখা যায়, মিছিলটি সড়ক দিয়ে যাওয়ার সময় দুই পাশের কয়েকজন মানুষ হাততালি দিয়ে তাদের অভিবাদন জানাচ্ছেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্র জানায়, দুপুরে হঠাৎ করেই গর্জনিয়া বাজার এলাকায় ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। অল্প সময়ের মধ্যে মিছিলটি শেষ করে তারা সেখান থেকে সরে যান। পরে মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।স্থানীয়দের দাবি, গর্জনিয়া পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ২০০ গজের মধ্যে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশের এত কাছাকাছি এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা কীভাবে প্রকাশ্যে মিছিল করার সুযোগ পেলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক ছাত্রলীগ ও যুবলীগের মিছিল বের করার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় দুপুর দুইটার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হয়েছে বলে তথ্য পেয়েছি। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিও পুলিশের নজরে এসেছে জানিয়ে ওসি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কোনো ধরনের কার্যক্রম চালানোর সুযোগ নেই। মিছিলে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান শুরু করেছে। ভিডিও দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।এঘটনায় পুলিশ ৪ জন নেতাকর্মীসহ ৩ টি বাইক জব্দ করেছে বলে পুলিশ জানান। অপরদিকে স্থানীয় বিএনপি একটি প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন একই দিন বিকালে। 

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩, ০৫ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝